জাহাঙ্গীরনগর "মুসলিম " বিশ্ববিদ্যালয়
সকাল বেলা উঠেই আমি একটু সাভার গিয়েছিলাম,ভাবলাম জাহাঙ্গীরনগর থেকে ঘুরে আসি। দেখলাম কয়েকজন পাঞ্জাবি প্যান্ট পড়া ছেলে আসলো। আমি ডেইরী গেইটের সামনে দিয়ে যাচ্ছিলাম। আমাকে থামালো এবং জোরে ধমকের সুরে বললো
- প্যান্ট টাকনুর নিচে কেন? আর কানে হেডফোন দিয়ে কি শুনেন? হেডফোন কেড়ে নিলো,আমি তখন কোক স্টুডিও পাকিস্তানের গান শুনতেছিলাম। এটা শুনে আমার হেডফোন ফেরত দিলো। কিন্তু টাকনুর নিচে প্যান্ট পরে কেন ক্যাম্পাসের আশেপাশে আমি ঘুরতেছি এটা নিয়ে প্রশ্ন করতেই থাকলো। আমার কাছ থেকে মোবাইলটা চেয়ে নিলো ব্রাউজিং হিস্টোরি চেক করতে লাগলো।আমি বললাম আপনারা আমার প্রাইভেসি ব্রেক করতেছেন,ওরা বললো -কিসের প্রাইভেসি। প্রাইভেসি বলে কিছু নাই এই এলাকায়।
আমি কি কোন মেয়ের সাথে দেখা করতে এসেছি কি না, আমার পকেটে কোন সবজি আছে কি না তা নিয়ে অনেকক্ষন জেরা করলো।
প্রায় আধাঘন্টা ধরে দ্বীন ধর্মের নসিহাত করে ছেড়ে দিলো। একটা টুপি বের করে মাথায় পড়িয়ে দিলো।আর প্যান্টের টাকনুর নিচের সাইড কেটে দিলো। ওরা খুর,কাঁচি জাতীয় কিছু নিয়ে ঘুরছিলো।
ওরা কারা? কি হচ্ছে দেশে? দেশটা কি তাহলে মৌলবাদীদের দখলেই চলে গেল? কালকে থেকে কি আমি আর প্যান্ট পড়ে বের হতে পারবোনা? মানে টাকনুর নিচে?? আবার ওরা পাকিস্তানী গান শুনা দেখে ছেড়ে দিলো কেন?? আমি খুব ট্রমাটাইজ।
Posted Sep 13, 2025, 10:43 PM UTC
035