প্রথম ফুল - কবে পেয়েছ? প্রশ্নটি পুরুষদের জন্য।
আমার বয়স ৩০ পেরিয়ে গেছে। আমি সফল। বন্ধুর অভাব নেই। প্রেম করেছি। মোদ্দা কথা জীবন আর যাই হোক মরুভূমি না। আজ একটা রিল চোখে পড়ল যেটার সারমর্ম হল - পুরুষ জীবনের প্রথম ফুলটা পায় তার অন্তেষ্টিক্রিয়ায়। আমায় কোনদিন কেউ ফুল কিনে দেয়নি। যখন কলেজে পড়তাম, পকেটে টাকা ছিলনা, টিউশন পড়িয়ে কোনরকমে চলত, প্রেমিকার জন্য ফুল কিনে নিয়ে গেছিলাম। সেই প্রেমিকা এখন ২ বাচ্ছার মা, সে ফুল তার ডায়েরিতে আছে হয়তো, বা হয়তো নেই। জানিনা, জানাটা অপ্রয়োজনীয়। কিন্তু আমায় যদি কেউ ফুল দিত, সেটা "চ্যাপ্টা গোলাপ" হয়ে থাকত।
এটা কী সত্যি যে আমার মতনই কোন পুরুষই প্রায় এসব ফুল-টুল পায়না? কেন পায়না? আমার তো বেশ ভাল লাগত যদি আমায় কোন কারণ ছাড়া কেউ আমায় একটা ফুল দিত। আসলে জামা জুতো বিরিয়ানি নিজেও কিনতে পারি, তাতেও ভালোই লাগে। নিজের জন্য নিজে ফুল কেনা যায়? শুধু ভালো লাগার জন্য?
Posted Feb 15, 2026, 3:14 AM UTC