কয়েকটা খবরে দেখলাম বাংলাদেশে তৃতীয় ভাষা শিক্ষা চালু হবে।

Education/শিক্ষা

নিঃসন্দেহে এটা খুবই ভালো একটি পদক্ষেপ হবে। তবে প্রশ্ন হচ্ছে আমরা কি এটা সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারব? এখনো বেশিরভাগ মানুষ ঠিক মত ইংরেজি পরে না। এর জন্য শিক্ষা ব্যবস্থা আর শিক্ষার্থী দুপক্ষই সমান ভাবে দায়ী। আমার মতে প্রথমত ভাষা শিক্ষার জন্য এই বিষয়ের পড়ানোর ধরন ও পরীক্ষার ধরন বদলাতে হবে। কারণ বর্তমান ব্যবস্থার কার্যকারিতা কতটুকু টা আমরা দেখেছি। তাছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন অজুহাত বাদ দিয়ে নিজেও দায়িত্ববান হতে হবে। এরপর কে কোন ভাষা শিখতে চায় তা নির্বাচন ও পরবর্তীতে পরিবর্তন করার সুযোগ অবশ্যই থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো এটা যাতে শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার বিষয় না হয়ে দাঁড়ায়।

Posted Feb 23, 2026, 6:01 AM UTC

410
Loading comments…