Some long hopeless Writings

Wonder how we move from "তেরি ইয়াদে, ও সারি বাতে, তুহি বাতা ক্যায়সে ভুলাউ?" to "দূর যাকে ভি মুঝসে, তুম মেরি ইয়াদো মে রেহনা"।

ভিন্ন দুজন আর্টিস্টের ভিন্ন দুটি গান। সময় ভিন্ন, লিরিক্সও। তবু এই দুটি লিরিক্স কেন যেন আমাদের জীবনের একটি অধ্যায়কে তুলে ধরে৷ বিচ্ছেদের অধ্যায়৷ বিচ্ছেদের শুরুতে আমরা ভাবি, মানুষটার এত এত স্মৃতি আমি কিভাবে ভুলবো? আমরা নিশ্চিত থাকি, এই স্মৃতি ভুলে যাওয়া সম্ভব না, কিন্তু আমরা এও জানি, তাকে ছাড়া শুধু স্মৃতি নিয়ে বেঁচে থাকাটা কি পরিমাণ কঠিন। কাভিস ঠিকই বলেছেন, তেরি ইয়াদে, ও সারি বাতি, তুহি বাতা ক্যায়সে ভুলাউ?

.

সনু নিগম " কাভি আলবিদা না কেহেনা" গানে "দূর যাকে ভি মুঝসে, তুম মেরি ইয়াদো মে রেহনা" লাইনটা বলার সময় কেমন যেন ব্যাকুল প্রার্থনার মত শুনায় আমার কাছে। আমি প্রথমে ভাবতাম, কাউকে মনে রাখবো, নিজেকে নিজে এই ব্যাপারটা এরকম ব্যাকুল হয়ে বলার কি আছে? 

মানুষ চলে যায়, প্রথমে অসম্ভব মনে হলেও একটা সময় আমরাও তাদের ভুলতে থাকি। তাদের হাসলে কেমন লাগতো, তাদের ঠোঁটের কোনদিকে তিল, জন্মদিন, প্রথম দেখার তারিখ....সবশেষে আসে কণ্ঠস্বর আর গায়ের গন্ধ ভুলে যাওয়ার ধাপ। একটা মানুষকে ভুলে যাওয়ার সর্বশেষ ধাপ বোধহয় এই দুটো, তাদের গলার স্বর আর গায়ের গন্ধ ভুলে যাওয়া।

আমরা হয়তো প্রথমে ভুলি গায়ের গন্ধটুকু....নানুর গায়ে একটা সুন্দর গন্ধ ছিলো। মাঝেমধ্যে মনে হতো গন্ধটা পানের৷ পানের সাথে কোন মিষ্টি মশলা দিলে যে গন্ধটা হয়, তেমন। নানু মারা যাবার পর আমি পান কিংবা পানের মশলাতে দেখেছি, নানুর গায়ের ঐ সুন্দর গন্ধটা আমি কোথাও পাইনি। আমার মাথার মধ্যে আছে নানুর গায়ের গন্ধটা কেমন ছিলো, কিন্তু আমি ওভাবে বর্ণনা করতে পারি না। করলে সেটা কেউ বুঝবেও না। আমি সেটা কোথাও পাই না, পাবো-ও না কোনদিন। মানুষের সবকিছু ধরে রাখা যায়; ছবি, ভিডিও, কণ্ঠস্বর, চলাফেরা৷ কিন্তু মানুষের গন্ধটুকু ধরে রাখা যায় না।

একজনের গায়ের গন্ধ আমার বেলিফুলের মত লাগতো। আমি একদিন সত্যি সত্যি বেলিফুল এনে দেখি, সেখানে আসলে তার গায়ের মত মিষ্টি গন্ধটা নেই। আপনার সামনের মানুষটা কি পারফিউম ব্যবহার করে সেটা আপনি জানেন, কিন্তু মানুষটার অবর্তমানে পারফিউমটা নিয়ে দেখেন, দেখবেন পার্থক্য আছে; হুবুহু গন্ধটা আসলে সেখানে নেই।

.

আমরা সবাই শুধু প্রার্থনা করি, ভালোবাসার মানুষগুলো আমাদের মনে রাখুক, সবসময়ই পাশে থাকুক। কিন্তু এক সময় চলে যেতে হয়, যেতে দিতে হয়। তখন আমরা অস্থির হই এত স্মৃতি মনে রাখার বোঝা নিয়ে।

কিন্তু যখন আমরা নিজেরা-ই ধীরে ধীরে পরম আকাঙ্ক্ষিত মানুষটিকে ভুলে যাই, তখন কেমন অসহায় লাগে সেটা কি বর্ণনা করার মত? যখন শত চাইলেও তার গলার স্বর আর মাথায় ভাসে না, শত ভাবলেও তার গায়ের গন্ধটা আর অনুভব করতে পারি না, তখন কেমন লাগে?

কেউ আমাদের মনে রাখবে কিনা এটার উপর যেমন আমাদের নিয়ন্ত্রণ থাকে না, ঠিক তেমনি ভাবেই আমাদের তাদের মনে রাখার উপরও কোন নিয়ন্ত্রণ নেই। আমরা ভুলে যাই, আমাদের ভুলে যেতেই হয়। 

এজন্যই, প্রথমে চিন্তাটা একটা সময় এমন থাকে যে, "তেরি ইয়াদে, ও সারি বাতে, তুহি বাতা ক্যায়সে ভুলাউ?"

আর সবশেষে একটা ছেলেমানুষী চাওয়া এটাই হয় "দূর যাকে ভি মুঝসে, তুম মেরি ইয়াদো মে রেহনা।"

তুমি মনে থাকিও, তোমার গায়ের গন্ধটুকু আর গলার স্বরটাও, মনে থাকিও!

All my life, I’ve miscalculated —

especially when it came to people.

I misread their staying power.

I believed they'd last till the end,

but they vanished far too soon.

I tried to anchor them —

with prayers, with pleas,

with the quiet burial of my own pride.

Still, they left.

Even my own breaking point,

I got that wrong too.

I was sure I’d fall apart,

sure the pain would finish me.

But here I am —

still standing,

still breathing.

Posted Apr 6, 2026, 1:15 PM UTC

02
Loading comments…