ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য বর্তমানে বাংলাদেশে স্কিল শেখা নাকি সরকারি/কর্পোরেট চাকরির পেছনে ছোটা বেশি বুদ্ধিমানের কাজ?

Discussion/আলোচনা

হ্যালো সবাই,

বর্তমান সময়ে আমাদের দেশের জব মার্কেটের অবস্থা বেশ চ্যালেঞ্জিং। একদিকে লাখ লাখ গ্র্যাজুয়েট প্রতি বছর বের হচ্ছে, অন্যদিকে চাকরির সুযোগ সে অনুপাতে বাড়ছে না। আবার পাশ করার পর অনেকেই বিভ্রান্তিতে থাকে—কোন দিকে এগোবে?

আপনার অভিজ্ঞতা বা ব্যক্তিগত মতামত জানতে চাই:

১. বর্তমান প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট স্কিল (যেমন: আইটি, ডাটা, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ইত্যাদি) শক্তভাবে শেখা উচিত, নাকি বিসিএস/কর্পোরেট জবের প্রস্তুতি নেওয়া বেশি নিরাপদ?

২. আপনার জানা মতে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি ডিমান্ডিং স্কিল কোনগুলো?যারা বর্তমানে কর্পোরেট, ফ্রিল্যান্সিং কিংবা সরকারি চাকরিতে আছেন—আপনাদের প্র্যাকটিক্যাল সাজেশন পেলে নতুনদের জন্য খুব উপকার হতো!

Posted Aug 11, 2026, 11:14 AM UTC

26
Loading comments…