সে গ্যারেজের ক্যাশ গুনে, আমি Excel-এ বেতন গুনি
জীবনের দ্বিতীয় বড় ভুলটা সম্ভবত করছিলাম এক ভাইয়ের কথা পাত্তা না দিয়ে।
কয়েক বছর আগে ভাই বলেছিল, কয়েকটা Tesla কিনে রাস্তায় নামাবে। চাইলে আমিও কিছু টাকা ম্যানেজ করে তার সাথে যোগ দিতে পারি।
আমি পাত্তাই দিই নাই।
মাথায় তখন অন্যরকম একটা স্ক্যাম চলতেছিল—
“প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট, কর্পোরেট গাই, দেশের টপ একটা ব্র্যান্ডে চাকরি করি”—এই সোশ্যাল স্ট্যাটাসের বাবল।
রঙিন চশমা পরে মনে হতো, ইনভেস্টমেন্ট মানে স্টক, গোল্ড, প্রপার্টি, ক্রিপ্টো—এইসব। রাস্তায় গাড়ি নামিয়ে টাকা কামানো আবার কেমন ইনভেস্টমেন্ট?
আজ সেই ভাইয়ের সাথে রাস্তায় দেখা।
ভাই একটা BYD বুকিং দিয়েছে।
আর তার Tesla-এর সংখ্যা ৫ থেকে এখন ৩৫।
আমি বিস্তারিত জিজ্ঞেস করিনি। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাবটা মনে মনে করলাম।
ভাইয়ের এখনকার ব্যস্ততা—প্রতিদিন গ্যারেজ থেকে ক্যাশ কালেক্ট করা, তারপর সেই টাকা দিয়ে পরের কী করা যায় সেটা ভাবা।
আর আমি?
মাসের ২৫ তারিখে বসে Excel খুলে হিসাব করি—
“এই মাসে বেতন থেকে কত টাকা বাঁচানো যাবে?”
তারপর ২০ মিনিট হিসাব করার পর বুঝি—
বাঁচানোর মতো টাকাই নাই।
Excel-টাই শুধু বেঁচে আছে।
তখন প্রচণ্ড ভালো লাগে। 🙂
Posted Sep 21, 2026, 6:19 PM UTC