আশ্চর্যের ব্যাপার হচ্ছে— শেখ হাসিনা এত পরিমাণ উন্নয়ন করে গিয়েছেন যে, সেসবের নাম মুছতেই ইউনূসের লেগেছে দেড় বছর। What is astonishing is that Sheikh Hasina carried out such an enormous amount of development that it has taken Yunus a year and a half just to erase their names.

Religion/ধর্ম

https://preview.redd.it/uh2lxjq5eyxg1.jpg?width=1662&format=pjpg&auto=webp&s=f181caa459553ccde4b565a9938c88c2c55b2a68

What is astonishing is that Sheikh Hasina carried out such an enormous amount of development that it has taken Yunus a year and a half just to erase their names.

She left behind such a vast stock of food that even now, the name “Sheikh Hasina” has to be covered with ink on the packaging.

She is no longer in the country today, yet she left behind such extraordinary and far-sighted work that even nearly two years after her absence, the wave of inaugurations has not stopped.

Yes, call her an autocrat as much as you want—no problem. We have learned to stand like a shield and absorb those labels. We too have begun to accept that she was an autocrat. Because this woman, alone, acted as an autocrat and kept so many monsters bottled up for so long. A group of reckless people has now set those monsters free. The monsters are now independent—they can do whatever they wish.

Because of these monsters, today there are electric poles beside your house but no electricity; children die of measles but there are no vaccines; there is life, but no security of life; there are vehicles, but no fuel. How many more countless examples could be given! It is here that the definition of autocracy seems to have changed. Perhaps in the future we will have to relearn—what an autocrat is, how many types there are, and what they are!

I am proud to identify myself as a worker of such a patriotic autocrat.

With one hand, Sheikh Hasina suppressed the monsters; with the other, she lit Aladdin’s magical lamp—by whose touch she arranged and organized the country like her own home, playing a huge role in transforming the fate of the common people. I won’t complicate it—like Rabindranath, I feel like saying:
“Your right hand wields the sword, your left hand removes all fear.”

I will end this writing with one remark I made earlier—
“The more intense the crisis, the more relevant Sheikh Hasina will become.”

In the coming decades, in seeking solutions to crises, only one name will be spoken—the daughter of the Father of the Nation, Sheikh Hasina.

Joy Bangla...
—Shishir Wahid
28 April, 2026

আশ্চর্যের ব্যাপার হচ্ছে— শেখ হাসিনা এত পরিমাণ উন্নয়ন করে গিয়েছেন যে, সেসবের নাম মুছতেই ইউনূসের লেগেছে দেড় বছর।

এত বিশাল পরিমাণ খাদ্যভাণ্ডার রেখে গিয়েছেন যে, প্যাকেটের গায়ে এখনো কালি দিয়ে লুকাতে হয় একটিমাত্র নাম— ‘শেখ হাসিনা’।

তিনি আজ দেশে নেই, কিন্তু এত অভাবনীয়-দূরদর্শী কাজ রেখে গিয়েছেন যে, মানুষটা না থাকার প্রায় ২ বছর পরেও উদ্বোধনের জোয়ার থামেনি।

হ্যাঁ, তাঁকে যতখুশি স্বৈরাচার বলুন, কোনো অসুবিধা নেই, আমরা ঢাল হয়ে সেসব গা-পেতে মাখতে শিখে গিয়েছি। আমরাও ধরে নিতে শুরু করেছি, তিনি স্বৈরাচারই ছিলেন। কেননা, এই মহিলাটা নিজে একা স্বৈরাচার হয়ে এতগুলো দৈত্যকে এতদিন বোতলবন্দী করে রেখেছিলেন। একদল উন্মাদ সেইসব দৈত্যকে মুক্ত করে দিয়েছে। দৈত্যরা এখন স্বাধীন, যা ইচ্ছা তাই করতে পারে। দৈত্যদের কারণেই আজ আপনার ঘরের পাশে খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নেই, হামে সন্তান ম*রে কিন্তু টিকা নেই, জীবন আছে— জীবনের নিরাপত্তা নেই, গাড়ি আছে— জ্বালানি নেই, আর কত ভুরি-ভুরি উদাহরণ দেওয়া যেতে পারে বলুন! স্বৈরাচারের সংজ্ঞাটা যে এইখানে এসেই পাল্টে গেছে মহাশয়। হয়তো ভবিষ্যতে নতুন করে শিখতে হবে— স্বৈরাচার কাকে বলে, কত প্রকার ও কী কী! আমি গর্বিত নিজেকে এমন একজন দেশপ্রেমিক স্বৈরাচারের কর্মী পরিচয় দিতে পেরে।

শেখ হাসিনা তাঁর দু-হাতের একটিতে যেমন করেছেন দৈত্য দমন, তেমনই অন্যটিতে জ্বালিয়েছিলেন আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ, যে প্রদীপের ছোঁয়ায় মানুষটা নিজের ঘরের মতো করে দেশটাকে সাঁজিয়েছিলেন, গুছিয়ে নিচ্ছিলেন, বিরাট বড়ো ভূমিকা রেখেছিলেন গণ-মানুষের ভাগ্যবদলে। আমি জটিল করবোনা, কবিগুরু রবীন্দ্রনাথের মতো করেই বলতে ইচ্ছে করছে— “ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ।”

এ লেখা শেষ করবো, তবে একটা কথা বলে; যা আগের এক লেখায় আমি বলেছিলাম— ‘সংকট যত প্রকট, শেখ হাসিনা তত বেশিই প্রাসঙ্গিক হবে।’ আগামী কয়েক দশক সংকটে সমাধানে উচ্চারিত হবে শুধু একটি নাম— জাতির পিতার কন্যা শেখ হাসিনা।

জয় বাংলা...

—শিশির ওয়াহিদ

২৮ এপ্রিল, ২০২৬

Source

Posted Apr 28, 2026, 3:55 PM UTC

92
Loading comments…